1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া কারাগারের হাজতির মৃত্যু - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন



বগুড়া কারাগারের হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মোফাজ্জল হোসেন মোফা (৪২) নামে বগুড়া কারাগারের মাদক মামলার এক আসামি মারা গেছে। সে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

নিহত মোফার স্ত্রী রেজিয়া বেগম (৩৫) জানান, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া কারাগারে তার স্বামীর বুকে ব্যথা অনুভব করেন। তখন জেল কর্তৃপক্ষ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরেরদিন মঙ্গলবার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই ইমরান হোসেন জানান, মোফাকে গত ১০ জুলাই দেড় গ্রাম হেরোইনসহ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং থানায় মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST