1. shahajahanbabu@gmail.com : admin :
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন



নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
 সাম্প্রতিক সময়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১২ জুলাই) দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে এসে মিলিত হয়।
এসময় অনুষ্ঠিত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ছাত্র শিবির, ছাত্রদল বা জঙ্গিবাদের মতাদর্শী ইবির মাটিতে তাদের কোনো প্রশ্রয় নাই। তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ জিরো টলারেন্স জারি করেছে। সামনের নির্বাচনে নৌকাকে জয়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ইবির পবিত্র মাটিতে এইসব দেশ বিরোধী অপশক্তিদের কোনো জায়গা নাই।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকের বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে ঢাবিত হচ্ছে ঠিক এসময়েই সেসব স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীরা দেশের বিভিন্নজায়গায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে বলতে চাই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাদেরকে রুখে দিতে সবসময় সোচ্চার থাকবো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST