1. shahajahanbabu@gmail.com : admin :
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন খালেদা জিয়া - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন



হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফিরছেন।

এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তা পর্যালোচনা করে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বাসায় তার চিকিৎসা চলবে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি রয়েছেন।

এ আগে গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপের জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST