তীব্র দাবদাহের নাকাল হয়ে রহমতের বৃষ্টির জন্য ইস্তিগফার নামাজ (বৃষ্টির জন্য বিশেষ নামাজ) আদায় করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের মানুষ। রহমতের বৃষ্টির জন্য অবনত মস্তকে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তারা।
আজ শুক্রবার জুমার পর ঈশ্বরবা গ্রামের মাঠে খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে ইমামতি করেন জামতলা পাড়া মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
শাহ আলম নামে একজন বলেন, চারদিকে হাহাকার, কোথাও বৃষ্টি নেই। তাই আল্লাহর রহমত কামনা করে এই নামাজের আয়োজন করা হয়।
ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত।