1. shahajahanbabu@gmail.com : admin :
জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন



জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন বলে তাদের পরিবারিক সূত্র জানিয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন শর্মিলা।

উল্লেখ্য, শর্মিলা লন্ডনে থাকেন। অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবার নিয়ে লন্ডনে আছেন ২০০৭ সাল থেকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST