1. shahajahanbabu@gmail.com : admin :
ইংরেজদের হোয়াইটওয়াশ করতে নেমে লিটন ফেরেন রানে - Pundro TV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন



ইংরেজদের হোয়াইটওয়াশ করতে নেমে লিটন ফেরেন রানে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

অবশেষে রানে ফিরলেন লিটন কুমার দাস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পুরোপুরি ফ্লপ। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র (৭,০,০) ৭ রান।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় লিটন ফেরেন ১২ ও ৯ রানে। মঙ্গলবার ইংরেজদের হোয়াইটওয়াশ করতে নেমে লিটন ফেরেন রানে।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ৭.৩ ওভারের ৫৫ রানের জুটি গড়েন লিটন।

রনি ২২ বলে ২৪ রান করে আউট হলেও অনবদ্য ব্যাটিং করে যান লিটন।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়ে তোলেন জুটি। এই জুটিতেই ফিফটি ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেন লিন।

তিনি ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬৮তম ম্যাচে ফিফটি তুলে নেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST