1. shahajahanbabu@gmail.com : admin :
বেলকনি থেকে পড়ে বিমানবালার মৃত্যু,গ্রেপ্তার প্রেমিক - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন



বেলকনি থেকে পড়ে বিমানবালার মৃত্যু,গ্রেপ্তার প্রেমিক

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

একজন ভারতের, আরেকজন মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের। দুজনের পরিচয় ডেটিং সাইটে। এরপরই প্রেম। ঘণ্টার পর ঘণ্টা কথা, ছবি আদান-প্রদান। তবে প্রেমের বয়স ছয় মাস না পেরোতেই বিষাদ। চারতলার ব্যালকনি থেকে পড়ে প্রেমিকার মৃত্যু। এরপরই প্রেমিক গ্রেপ্তার।

ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে। মেয়েটির নাম অর্চনা ধীমান। পেশায় তিনি বিমানবালা। প্রেমিকের নাম আদেশ। কাজ করেন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে। আদেশের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর চার দিন আগেই দুবাই থেকে বেঙ্গালুরুতে আসেন অর্চনা ধীমান।

ডেটিং সাইটে পরিচিত হওয়ার পর ছয় মাস ধরে প্রেম করছিলেন অর্চনা ও আদেশ। তাঁরা মাঝেমধ্যে ঝগড়াও করতেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আদেশ এসব তথ্য দিয়েছেন।

অর্চনা যে রাতে ব্যালকনি থেকে পড়ে যান, তখন তাঁরা দুজনেই মদ্যপ ছিলেন বলে দাবি করেছেন আদেশ। তাঁর দাবি, একসময় ব্যালকনি থেকে ভারসাম্য হারিয়ে পড়ে যান অর্চনা। নিকটবর্তী হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST