1. shahajahanbabu@gmail.com : admin :
পঞ্চমবারের মতো পালিত হলো ভোটার দিবস - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন



পঞ্চমবারের মতো পালিত হলো ভোটার দিবস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

দেশে পঞ্চমবারের মতো ২ মার্চ পালিত হলো ভোটার দিবস। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে  বৃহস্পতিবার ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হয়।

২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

ভোটার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে। সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করবেন। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তিনজন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হয়।

ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ের কার্যালয়সহ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST