1. shahajahanbabu@gmail.com : admin :
৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ - Pundro TV
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন



৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে চালিয়ে ৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে থেকে ছয় জন গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার লতুয়ামোড়া এলাকার ফারুক মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪), ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর থানার শরিফপুর মধ্যপাড়া এলাকার কুদ্দুছ মিয়া (৬৫), কসবা থানার কুদ্দুছ আলী (৪০), বরিশালের কাউনিয়া থানার গুচ্ছ গ্রামের সুমন হাওলাদার (৪০), আড়াইহাজার উপজেলার কড়ইতলার আবুল কালাম (৩৬) ও শরিফপুর এলাকার ইজ্জত আলীকে (৬০)।

বুধবার (১ মার্চ) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) বিষনন্দী ফেরিঘাট এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ দ্বীন ইসলাম শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই একই এলাকায় ফলপট্টি মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে পাঁজ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কসটেপ দিয়ে মোড়ানো বান্ডেল থেকে ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক দিদার আলম বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST