1. shahajahanbabu@gmail.com : admin :
জাল দলিলের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে - Pundro TV
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন



জাল দলিলের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

গাজীপুরে জাল দলিলের মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম এ আদেশ দেন।

আটককৃতরা হলেন— গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার লাবিব উদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান সরকার লিমন ও মো. সায়মন সরকার এবং তাদের চাচাতো ভাই একই এলাকার মো. হাজি রহমান সরকারের ছেলে মো. নবু সরকার ওরফে উজ্জ্বল সরকার।

এদের মধ্যে সায়মন সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST