1. shahajahanbabu@gmail.com : admin :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - Pundro TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

অনলাইন ডেক্স:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত ও গ্রেফতারের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও তা স্থগিত করা হয়।

 

গতকাল নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST