1. shahajahanbabu@gmail.com : admin :
নাইটএঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন



নাইটএঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেক্স:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টি অফিসে যেতে চাইলে নাইটএঙ্গেল মোড় থেকে ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢুকতে চাইলে পুলিশের বাধায় সেখানে থেকে ফিরে যান। এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না।’

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নসাৎ করতে সরকারের এই চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে।

মির্জা ফখরুল বিএনপি অফিস খুলে দিয়ে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি করেন।

এছাড়া আগামী ১০ তারিখে সমাবেশ সুন্দর ও সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবি জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST