1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জুলাই, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর এক বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় হয়ে বকশীবাজারে গিয়ে শেষ হয়।

আজ সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন নাছির, জহির উদ্দীন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, আশিকুর রহমান, হাসান আল আরিফস, আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST