রুশ হামলায় ইউক্রেনের পূর্বে লুহানস্ক অঞ্চলের সেভেরেদোনেৎস্ক এবং লিসিচানস্ক শহর দুটি এখন মৃত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরেদোনেৎস্ক শহরে রাশিয়ান সেনাদেরকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু সেখানে শক্তিশালী রাশিয়ান বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি।
তিনি বলেন, আমরা প্রতিরোধ করছি, কিন্তু সেখানে তারা সংখ্যায় অনেক এবং তারা শক্তিশালী। সেভেরেদোনেৎস্ক এবং পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখন মৃত শহর।
রুশবাহিনীর কাছে সেভেরেদোনেৎস্ক শহরের পতন মানে প্রায় পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর অধীনে চলে যাওয়া।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে হামলা জোরদার করে রুশ সেনারা। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পড়ে প্রায় এক মাসেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং দোনেৎস্কে অভিযানে মনোযোগ দেয় রাশিয়া। এখানেও কিয়েভের মতো ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ান সেনারা। এখন পূর্বাঞ্চলীয় শহর দুটিতে দুপক্ষের লড়াই চলছে।
অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি স্বীকার করেছেন, সেভেরোদোনেৎস্কের যুদ্ধে শক্তি ও সেনা সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়া।
কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, তা সত্ত্বেও ইউক্রেনের সেনাদের পাল্টা লড়াই করার ‘সকল সম্ভাবনা’ এখনো রয়েছে।
কিয়েভে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্ককে রক্ষার দায়িত্বে থাকা সেনারা তাদের লড়াই অব্যহত রেখেছেন। কিন্তু সেখানকার পরিস্থিতি কঠিন হয়ে গেছে।
তিনি আরও বলেন, সেভেরোদোনেৎস্ক এবং লাইশাইচান্সক শহর আজ মৃত।
মস্কোর সেনারা সংখ্যায় অনেক বেশি, শক্তিতেও এগিয়ে, বলেন জেলেনস্কি।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, কিন্তু আমাদের সেনাদের পাল্টা লড়াই করার সকল সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের কমান্ডাররা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন।
জেলেনস্কি আরও বলেন, সেভেরোদোনেৎস্কে এখনো ১০-১৫ হাজার বেসামরিক লোক রয়েছেন, যেটিতে কয়েক সপ্তাহ ধরে গোলাবর্ষণ করছে রুশ সেনারা।
কিয়েভে করা সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, যদি রাশিয়া পূর্ব দোনবাসে জয় পায় তাহলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে।
https://www.facebook.com/pundrotvbd/videos/550996566746861