1. shahajahanbabu@gmail.com : admin :
জনবল নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন,হোম অফিসের সুযোগ - Pundro TV
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন



জনবল নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন,হোম অফিসের সুযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘এজেন্ট’ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

পদের নাম: এজেন্ট।

পদসংখ্যা: ১০০।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস (ঈদ/পূজা) দেওয়া হবে।

কাজের ধরন: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।

যোগ্যতা: এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে sales20@jbc.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে।

যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST