1. shahajahanbabu@gmail.com : admin :
রাজধানীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন



রাজধানীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর বিজর সরণি মোড়ে কলমি লতা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST