1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় জমির বিরোধে চাচাতো ২ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ - Pundro TV
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন



বগুড়ায় জমির বিরোধে চাচাতো ২ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে দুই চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর পুলিশ রাহাত মন্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

নিহতরা হলেন-—জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩),  এবং মো. মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST