1. shahajahanbabu@gmail.com : admin :
প্রবাসী স্বামীর খণ্ডিত দেহ ফ্রিজে লুকাতে গিয়ে স্ত্রী আটক - Pundro TV
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন



প্রবাসী স্বামীর খণ্ডিত দেহ ফ্রিজে লুকাতে গিয়ে স্ত্রী আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে এবং মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে আসমা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে জেলা শহরের পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পালং থানা পুলিশসূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরো দিয়ে তার স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়া সরদার।

ঘটনার পরপরই আসমা আক্তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে নৃশংসভাবে স্বামীর দেহ খণ্ডিত করেন। তিনি ছুরি দিয়ে হাত-পা ও শরীরের অংশ আলাদা করে একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন। পরে মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন।

এতেই শেষ নয়, দেহের মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে তা পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। এসময় বাড়ির লোকজনের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে পুলিশ। পরে পুলিশ ওই নারীকে আটক শেষে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে। ওই গৃহবধূর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে বস্তাবন্দি মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ এলাকায় নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘জরুরি সেবা নাম্বার কল পেয়ে ওই নারীকে আটক করি। পরে ড্রাম খুলে বিষয়টি নিশ্চিত হলে তাকে জিজ্ঞেস করলে সব কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST