1. shahajahanbabu@gmail.com : admin :
পুনাকের পরিকল্পনাগুলো মানবিক সমাজ গঠনের ভিত্তি - Pundro TV
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন



পুনাকের পরিকল্পনাগুলো মানবিক সমাজ গঠনের ভিত্তি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নারীরা তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, পুনাকের নেওয়া সমাজসেবামূলক পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। গতকাল সোমবার সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে পুনাক-এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সহসভানেত্রী সাবিনা আওলাদ। গেস্ট অব অনার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী ও সংস্কৃতিবিষয়ক সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশ নেওয়া বিভিন্ন জেলার পুনাক স্টলের মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা, দ্বিতীয় রাজশাহী এবং তৃতীয় লালমনিরহাট জেলা পুনাক।
প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী এবং পুনাক স্টল বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST