1. shahajahanbabu@gmail.com : admin :
ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন



ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা খামার বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত মহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পৌনে ৪টার দিকে আব্দুল কুদ্দুসসহ বেশ কয়েকজন কৃষক মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে এবং বজ্রপাত শুরু হয়।

উপস্থিত কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলেও আব্দুল কুদ্দুস বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় অন্য কোনো কৃষক আহত হননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাকৃতিক এই দুর্যোগে কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST