1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু - Pundro TV
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন



বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২৬

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ৯ মাস বয়সি আরমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

আরমান বগুড়া জেলার ধুনট উপজেলার বাসিন্দা ফরহাদের ছেলে। তাকে গত সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শিশুটি সন্দেহজনক হাম, হার্ট ফেইলিওর, মেনিনজাইটিস ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সে মারা যায়।

তিনি আরও জানান, শিশুটির রোগের ধরন ও মৃত্যুর কারণ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন প্রক্রিয়া চলছে।বিডি-প্রতিদিন/এমই

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST