1. shahajahanbabu@gmail.com : admin :
হোয়াটসঅ্যাপে নিজের নগ্ন ছবি দেখে হতবাক অভিনেত্রী - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন



হোয়াটসঅ্যাপে নিজের নগ্ন ছবি দেখে হতবাক অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩ মে, ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পুনমের মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে একের পর এক নগ্ন ছবি আসতে থাকে। নিজের এমন বিকৃত ও অশ্লীল ছবি দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে উঠে স্বামীর সঙ্গে পরামর্শ করে গত ২৯ এপ্রিল মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুনম দাশগুপ্ত বলেন, “ছবিগুলো পাওয়ার পরপরই আমি ওই নম্বরে পাল্টা কল করি, কিন্তু কেউ ফোন ধরেনি। পরে আমি নম্বরটি ব্লক করে দিই।”

অভিনেত্রীর দাবি, পাঠানো ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি রয়েছে যা বর্তমানে ইন্টারনেট বা গুগলেও খুঁজে পাওয়া দুষ্কর। তিনি মনে করছেন ঘনিষ্ঠ কেউ তাকে মানসিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় নানা ধরনের বার্তা পাওয়া আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। মাঝে মাঝে কিছু অশালীন বিষয়ও আসে। কিন্তু এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। জীবনে এর আগে এতটা নোংরা অভিজ্ঞতার সম্মুখীন হইনি।”

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা পুনম দাশগুপ্ত নব্বইয়ের দশকে হিন্দি, তামিল ও কন্নড় ছবিতেও নিয়মিত মুখ ছিলেন। বিশেষ করে হরর ও থ্রিলারধর্মী চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। জনপ্রিয় ‘জি হরর শো’ ছাড়াও কারিশমা কাপুর অভিনীত ‘পাপি গুড়িয়া’র মতো আলোচিত সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST