1. shahajahanbabu@gmail.com : admin :
সার্বিক নিরাপত্তা লাভে পঠিতব্য দোয়া - Pundro TV
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন



সার্বিক নিরাপত্তা লাভে পঠিতব্য দোয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২৬

মানুষের জীবনে নিরাপত্তা-শারীরিক, মানসিক ও আত্মিক-অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি  বিষয়। অজানা বিপদ, শত্রুর কুমন্ত্রণা কিংবা হঠাৎ বিপর্যয় থেকে বাঁচতে একজন মুমিনের সর্বোত্তম আশ্রয় হলো আল্লাহ তাআলার স্মরণ ও দোয়া। তাই ইসলামে এমন কিছু দোয়া শেখানো হয়েছে, যা নিয়মিত পাঠ করলে মানুষ আল্লাহর হেফাজতে থাকে এবং অন্তরে প্রশান্তি অনুভব হয়। তেমনই একটি দোয়া হলো-

 اللَّهمَّ إنِّي أسألُك المعافاةَ في الدُّنيا والآخرةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।

উপকার : রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ যত ধরনের দোয়া করে, তার মধ্যে এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই।’ (ইবনে মাজাহ, হাদিস নং : ৩৮৫১)

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST