1. shahajahanbabu@gmail.com : admin :
সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন



সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সকলেরই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। ওজন কমাতে অনেকে সকালে গরম পানিতে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে  গরম পানিতে কুসুম গরম পানিতে মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

হজমশক্তি বাড়ায়

কুসুম গরম পানিতে মধু হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো উপকার মেলে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

নিয়মিত সকালে মধু-পানি পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

নিয়মিত সকালে মধু-পানি পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল রাখে

শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মধু-পানি। এর ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয়

এনার্জি জোগায়

সকালে খালি পেটে মধু-পানি পান করলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। সারাদিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে এটি বেশ কার্যকর।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবে ডায়াবেটিস বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : আনন্দবাজার

বিডি-প্রতিদিন/টিএ

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST