1. shahajahanbabu@gmail.com : admin :
পর দুই ঘণ্টা স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন



পর দুই ঘণ্টা স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঝড়ো হাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুট-এ নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এ সময় ফেরি ও লঞ্চগুলোকে দুই প্রান্তের ঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন জানান, আবহাওয়া অনুকূলে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে নিয়মিত ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST