1. shahajahanbabu@gmail.com : admin :
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন



সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ৬ জনই পুরুষ। তাদের মধ্যে মক্কায় একজন ও মদিনায় পাঁচজন মারা গেছেন।

সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মারা যান।

অন্যদিকে এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৩ হাজার ৭১২ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST