1. shahajahanbabu@gmail.com : admin :
যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী - Pundro TV
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন



যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাঁচ দশক আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, সেই ঐতিহাসিক উলশী খাল পুনঃখননের কাজ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

বাবার স্মৃতি বিজড়িত এই কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST