1. shahajahanbabu@gmail.com : admin :
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন



জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর দাগী এলাকায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতায় বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন খুকি বেগম (৬৫), তার মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার। তারা একই পরিবারের সদস্য।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালবৈশাখী ঝড়ের তীব্র দমকা হাওয়ায় গাছটি উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস আগেই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়া ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST