1. shahajahanbabu@gmail.com : admin :
শেরপুরে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন



শেরপুরে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মো. আবুল হাসান (৪০)। তিনি পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামের আলহাজ মো. শাহ আলমের ছোট ছেলে। তিনি ধানশাইল ইউনিয়নের চকপাড়া গণশিক্ষা কেন্দ্রে পড়াতেন।

জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান আবুল হাসান। বেলা ৩টার দিকে এলাকায় বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তখন পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় জমির পাশ দিয়ে যাওয়ার পথে এক কৃষক আবুল হাসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. আনিস বলেন, ‘বজ্রপাতে আমার চাচার মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST