1. shahajahanbabu@gmail.com : admin :
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের - Pundro TV
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন



ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সাধারণত শক্তির অবস্থান থেকে আলোচনা করে এবং সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞা কঠোর করার হুমকি দেয়। তবে তার মতে, এই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর নয়।

উলিয়ানভ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিত তাদের অবস্থান থেকে ব্ল্যাকমেইল, আলটিমেটাম এবং সময়সীমা নির্ধারণের মতো উপাদানগুলো বাদ দেওয়া।প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থানকে স্পষ্ট করছে। ধারণা করা হচ্ছে, আব্বাস আরাঘচির রাশিয়া সফরে এ ধরনের বার্তা আরও জোরাল হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST