1. shahajahanbabu@gmail.com : admin :
হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন



হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬৫ শিশু।

মারা যাওয়া ছেলেশিশু ১০ মাস বয়সী। সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ১৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল রাত ১১টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৭৪৮ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৪৭ শিশু।

শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, ‘এবার হামের প্রকোপ বাড়ার কারণ হচ্ছে বিগত সরকারের সময় টিকা না দেওয়া। যার ফলে শিশুরা বেশি হারে আক্রান্ত হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত বাড়ছে। মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আক্রান্ত শিশুদের দেরি করে হাসপাতালে আনা।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST