অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। আর মাত্র একদিন পরই শুরু হবে মাঠের মহারণ। ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। যে সিরিজ ঘিরে আগ্রহ আছে দেশ ও দেশের বাইরে। কিন্তু এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে কীভাবে?
অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটাই জেনে নেওয়া যাক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও নাগরিক টিভির মাধ্যমে। এছাড়া অনলাইনেও দেখা যাবে খেলা। সেক্ষেত্রে ঢুঁ মারতে হবে ট্যাপম্যাডের ওয়েবসাইট ও অ্যাপে।
সফরকারী নিউজিল্যান্ডের খেলা তাদের সমর্থকরা দেখতে পারবেন স্কাই নিউজিল্যান্ডের টিভি ও ওটিটি প্লাটফর্মে। এছাড়া ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করবে এই সিরিজ।বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও সরাসরি দেখা যাবে এই সিরিজ। এজন্য টিউন করতে হবে ফ্যানকোডে।
একই মাধ্যমে সিরিজটি দেখা যাবে নেপালেও। পাকিস্তানে বাংলাদেশের মতোই ট্যাপম্যাড অনলাইনে খেলাগুলো দেখাবে সরাসরি। আর টিভিতে দেখাবে পিটিভি স্পোর্টস।এছাড়া অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং নর্থ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ডিজিটাল স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ।