1. shahajahanbabu@gmail.com : admin :
ঝটপট বানিয়ে ফেলুন জিবে জল আনা আম-কাসুন্দি মাখা - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন



ঝটপট বানিয়ে ফেলুন জিবে জল আনা আম-কাসুন্দি মাখা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাজারে কাঁচা আম উঠেছে। কাঁচা আম মাখা খেতে কমবেশি সবারই ভালো লাগে। যাঁরা এই প্রথম নিজের হাতে কাঁচা আম মাখা তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

আম ৬-৭টা, গুড় ৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ, লেবু পাতা ৩-৪টা।

প্রণালি

আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। পরে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। বাটিতে সুন্দর করে ঢেলে পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল আম-কাসুন্দি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST