1. shahajahanbabu@gmail.com : admin :
সৈয়দপুরে শিক্ষার্থীদের পান্তা-ইলিশ বর্ণিল আয়োজনে বর্ষবরণ - Pundro TV
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন



সৈয়দপুরে শিক্ষার্থীদের পান্তা-ইলিশ বর্ণিল আয়োজনে বর্ষবরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পান্তা-ইলিশ পরিবেশন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষ উদযাপন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের ক্ষুদে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পৌর শহরের কয়া মিস্ত্রিপাড়া এলাকায় প্রকল্পের শিখন কেন্দ্র ‘আশার আলো ডাম ইউসিএলসি’র শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে।

দিনের শুরুতে আশার আলো ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিখন কেন্দ্রে এসে শেষ হয়। এরপর উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্মৃতিচারণ করেন। তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে এই লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, যুবদলের নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক রিজওয়ান আক্তার পাপ্পু, সাবেক কাউন্সিলর রুবিনা শাকিল, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ, প্রকল্পের শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসাইন ও আশার আলো ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য রইজ উদ্দিন রকি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST