শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় স্মার্টফোন অপো এ৬–এর নতুন ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। সাশ্রয়ী দামে সর্বাধুনিক পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষে নতুন এই সংস্করণটি দেশের বাজারে আনা হয়েছে।
এই ডিভাইসের অন্যতম প্রধান আকর্ষণ এর বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটির স্থায়িত্ব বাড়াতে যুক্ত করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা পানি ও ধুলাবালি থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।
ভারী ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে এতে রয়েছে সুপারকুল ভিসি সিস্টেম। এই উন্নত কুলিং প্রযুক্তি গেমিং বা স্ট্রিমিংয়ের সময় কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া দৈনন্দিন প্রয়োজনে অন্য ফোন বা ইয়ারবাড চার্জ করার জন্য এতে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচারও রাখা হয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অফার হিসেবে ক্রেতারা ফোনটি কিনলেই পাচ্ছেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ২ বছরের ওয়ারেন্টি। এছাড়া লটারির মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক ও টি-শার্টের মতো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। কার্ডলেস ইএমআই সুবিধায় মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টেও ফোনটি কেনা যাবে।
অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্টটি সারাদেশে মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।