1. shahajahanbabu@gmail.com : admin :
দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী - Pundro TV
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন



দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

টিকটকে পরিচয়ের সূত্র ধরে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী।

রোববার (১২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি লুৎফর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধন হন জান্নাতুল ফেরদৌস। তাদের পরিবারে দুই ছেলে সন্তান রয়েছে।

সম্প্রতি জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর সূত্র ধরে ৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সঙ্গে পালিয়ে যান।

পালানোর সময় তিনি বড় ছেলেকে (৫) ঘুমন্ত রেখে ছোট ছেলেকে (২) সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেন। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মোবাইল ফোনে বলেন, আমি তাকে নিয়মিত ভরণ পোষণ দিয়েছি। চাওয়া মাত্রই সবকিছু পাঠিয়ে দিয়েছি। কিন্তু এমন অমানবিক কাজ সে কিভাবে করলো? আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুই সন্তান মা হারা হয়ে গেল। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST