1. shahajahanbabu@gmail.com : admin :
শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের ঘোষণা - Pundro TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন



শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জাল ভোট প্রদান, ভোটে কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত।

জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেইজে জরুরি ঘোষণা শিরোনামে এক পোস্টে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

এ ঘটনায় বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST