1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন



বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা পর্যন্ত) ভোট পড়েছে ৭ দশমিক ০২৩ শতাংশ।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন-০২ সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৫০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতাংশের হিসাবে এই হার ৭.০২৩%।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম হয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST