1. shahajahanbabu@gmail.com : admin :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৭৬ - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন



ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৭৬

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে একজন তিন মাস বয়সী। সে নেত্রকোনা সদরের বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম উপসর্গ নিয়ে ১৭ মার্চ ভর্তি হয়েছিল।

অপর শিশু আট মাস বয়সী জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। সেও বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৮ মার্চ হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩২৪ শিশু চিকিৎসা নিয়েছে।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৯ শিশুর।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST