1. shahajahanbabu@gmail.com : admin :
রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার - Pundro TV
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন



রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মণ্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)। বুধবার সকালে র‌্যাব-৫-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সনদ তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সনদ তৈরি করে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রবাসা এলাকায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST