1. shahajahanbabu@gmail.com : admin :
জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে জামায়াত - Pundro TV
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন



জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে জামায়াত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জার্মান দূতাবাসে বৈঠকে মিলিত হয়।

বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, টেকসই অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার এবং সর্বোপরি এনভায়রনমেন্টাল গভর্নেন্স অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST