1. shahajahanbabu@gmail.com : admin :
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন



কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জলাশয়ে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকেঢাকা-চট্ট গ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে

মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST