1. shahajahanbabu@gmail.com : admin :
হরমুজ প্রণালিতে টোল বসাতে চেয়ে যা বললেন ট্রাম্প - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন



হরমুজ প্রণালিতে টোল বসাতে চেয়ে যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল বসাতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রেরই এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ ও অর্থ আদায়ের অধিকার থাকা উচিত।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে কেন টোল নিতে দেওয়া হবে? বরং আমরাই কেন নেবো না? আমরা তো বিজয়ী—আমরাই জিতেছি।

ট্রাম্প আরও বলেন, ‘তাদের হাতে শুধু মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল আছে—যেমন পানিতে মাইন ফেলা। কিন্তু আমাদের পরিকল্পনা হলো টোল আরোপ করা।’

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। এর বেশিরভাগ অংশ ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হতো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST