এছাড়া দুই বছর বয়স পার হওয়া শিশুদের হাসপাতালে বা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হঠাৎ করেই মোংলায় হামের প্রকোপ বেড়েছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। গত এক সপ্তাহে এখানে অন্তত ১৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্ভাব্য আক্রান্ত এসব শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ জনের মধ্যে ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।
এছাড়া দুই বছর বয়স পার হওয়া শিশুদের হাসপাতালে বা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।