1. shahajahanbabu@gmail.com : admin :
ট্রাম্পের মুখে আল্লাহর নাম : ক্ষুব্ধ কেন মুসলিমরা? - Pundro TV
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন



ট্রাম্পের মুখে আল্লাহর নাম : ক্ষুব্ধ কেন মুসলিমরা?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইস্টার সানডেতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ইরানকে কড়া হুমকি দেওয়ার পাশাপাশি শেষ লাইনে আল্লাহর নাম উল্লেখ করায় মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ওই পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে কঠোর ভাষায় হুমকি দেন। তবে সবশেষে তিনি লেখেন, সকল প্রশংসা আল্লাহর। এই বাক্য ব্যবহারের পরই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স কেয়ার অভিযোগ করেছে, আল্লাহর নাম ব্যবহার করে ট্রাম্প মূলত ইসলামকে বিদ্রূপ করেছেন। একই সঙ্গে ইরানে বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে তিনি যুদ্ধাপরাধের ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি সংগঠনটির।

কেয়ার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের এই বক্তব্য বেপরোয়া ও বিপজ্জনক। এটি মানবজীবন ও ধর্মীয় বিশ্বাসের প্রতি অবজ্ঞার পরিচয় বহন করে।

বিতর্কিত পোস্টে সহিংস বার্তার শেষে Praise be to Allah বাক্যটি ব্যবহার করা হয়। কেয়ার বলছে, আল্লাহ শব্দটি আরবি ভাষায় ঈশ্বর বোঝাতে ব্যবহৃত হলেও এই প্রেক্ষাপটে এর ব্যবহার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

সংগঠনটির মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারাবাহিকতা। সহিংস হুমকির সঙ্গে ধর্মীয় শব্দ যুক্ত করা উদ্বেগজনক প্রবণতা বলেও উল্লেখ করা হয়।

এদিকে ট্রাম্পের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে, ধর্মীয় সংবেদনশীলতা ও আন্তর্জাতিক রাজনীতির মতো স্পর্শকাতর বিষয়ে এ ধরনের মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST