রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)–এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেমস ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন।আগামী ১৮ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহাদাত হোসেন জানান, নির্বাচিত হলে রিহ্যাবের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, সদস্যদের কল্যাণে কার্যকর বাজেট পরিকল্পনা গ্রহণ এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, সংগঠনের আর্থিক কাঠামো আরও সুসংগঠিত করতে এবং সদস্যদের স্বার্থরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ শাহাদাত হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ব্যাংকিং খাতে কাজ করেন। পরে রিয়েল এস্টেট, নির্মাণ, ট্রেডিং, ইন্টেরিয়র ও প্রপার্টিসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন।
ব্যবসা পরিচালনায় তাঁর ১৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর ভাষ্য, স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় একটি শিল্পখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শাহাদাত হোসেনের পিতা প্রয়াত শামছুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত ভাষা সৈনিক। ব্যাক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ছিলেন।রিহ্যাব নির্বাচনে তাঁর ভোটার নম্বর ২৬৫। তিনি সদস্যদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।