মানিকগঞ্জ পৌর এলাকার মানরা এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান চালায়। সোমবার রাতে মানিকগঞ্জ সদর থানার মানরা পুরাতন ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় বিল্লাল হোসেনের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় ৭ কেজি এবং জাহিদ হাসানের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।