1. shahajahanbabu@gmail.com : admin :
মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া নিয়ে শায়খ আহমাদুল্লাহ - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন



মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া নিয়ে শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মানুষ মারা গেলে সেই ব্যক্তির জন্য কুরআন খতম দেওয়া বা হুজুর ভাড়া করে দোয়া পড়ানো নিয়ে মানুষের মনে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। আদৌ এটি জায়েজ কি না, নাকি গুনাহর কারণ—এ বিষয়ে ইসলাম কী বলে?

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর কাছে এমন একটি প্রশ্ন রেখেছিলেন তার এক অনুসারী।

প্রশ্নকর্তা জানতে চান, ‘মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া যাবে কি?’

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মাগফিরাতের উদ্দেশ্যে আন্তরিকভাবে দোয়া করা। কোনো মানুষ মারা গেলে তার জন্য হুজুর ভাড়া করে দোয়া পড়ানো বা কুরআন খতম পড়ানো—এগুলো সারা বিশ্বের ওলামায়ে কেরামের ঐকমত্য অনুযায়ী নাজায়েজ এবং গুনাহ। এগুলো কোনো অবস্থাতেই জায়েজ নয়।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের উচিত নিজেরাই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা এবং সদকা করা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST