1. shahajahanbabu@gmail.com : admin :
এক বাড়িতেই থাকতেন সালমান ও ক্যাট, দাবি পাক অভিনেত্রীর - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন



এক বাড়িতেই থাকতেন সালমান ও ক্যাট, দাবি পাক অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে কখনই প্রকাশ্যে মান্যতা দেননি বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার কর্মজীবনে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে সবার জানা। যদিও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। তাদের বিচ্ছেদ হয় ২০১২ সালে। ‘এক থা টাইগার’ সিনেমায় কাজ করার সময়েই এমন ঘটনা ঘটে। পরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। সালমান খান থেকে যান এখনো অবিবাহিত। এখন আবার নতুন করে আলোচনায় ক্যাটরিনা-সালমানের প্রেমকাহিনি।

ক্যাটরিনা যখন প্রথম বিদেশ থেকে মুম্বাইয়ে আসেন, তখন থেকেই সালমানের সঙ্গে সখ্যতা ছিল তার। অভিনেত্রী ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমার সময় থেকেই সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতায় রূপ নেয়।

ভাইজানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেতা রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে এখন সবই অতীত। ক্যাটরিনা আপাতত ঘোরতর সংসারী, ভিকি কৌশলের ঘরনি।

তবে এর মধ্যেই সালমান খান ও ক্যাটরিনা কাইফকে নিয়ে পাকিস্তানের অভিনেত্রী আরজুমান্দ রহিমের বক্তব্য সামাজিক মাধ্যমে‘ভাইরাল’ হয়েছে।

আরজুমান্দের একটি ভিডিও ঘুরছে নেটদুনিয়ায়। সেখানে ক্যাটরিনা ও সালমান সম্পর্কে নানা কথা বলতে শোনা গেছে অভিনেত্রীকে। ভাইজানের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণে গিয়ে ক্যাটরিনার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। পাক-অভিনেত্রীর দাবি, সালমান ও ক্যাটরিনা একসঙ্গেই থাকতেন সেই সময়ে। তিনি সালমানের অনুরাগী ছিলেন। তবে ব্যক্তিগতভাবে আলাপ করার পর সালমানকে আরও ভালো করে চিনতে পারেন তিনি।

আরজুমান্দ বলেন, সালমান খুবই দয়ালু, ভালো মনের মানুষ। সর্বোপরি সবাইকে সম্মান করতে জানেন। তার বাড়িতেই ক্যাটরিনার সঙ্গে দেখা হয়। তিনিও খুব ভালো মানুষ। কথাবার্তা খুব ভালো। দুজনেই খুব আন্তরিক। আমাকে খুব সুন্দর করে স্বাগত জানান। এত বড় তারকা, তবু তাদের ব্যবহার এমন সরল, যা অবাক করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST