1. shahajahanbabu@gmail.com : admin :
সরকারের খাল খনন উদ্যোগ বাস্তবায়নে অসংখ্য কৃষক এর সুফল ভোগ করবেন: পানি সম্পদ প্রতিমন্ত্রী - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন



সরকারের খাল খনন উদ্যোগ বাস্তবায়নে অসংখ্য কৃষক এর সুফল ভোগ করবেন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের খাল খনন উদ্যোগ বাস্তবায়নে অসংখ্য কৃষক এর সুফল ভোগ করবেন। সরকার সারাদেশে প্রায় বিশ হাজার কিলোমিটার নদী-খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছে, যার ফলে মৃতপ্রায় জলাশয় পুনরুজ্জীবিত হবে। এই খাল পুনঃখননের ফলে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা বাড়বে এবং বিপুল পরিমাণ ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

বুধবার বিকালে খাল পুনঃখনন কর্মসূচির আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমাকান্ত খাল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ খাল, যার পুনঃখননের উদ্‌বোধনে আজ আমরা একত্রিত হয়েছি। খাল খনন কর্মসূচির আওতায় পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ এর উদ্যোগ বিবেচনায় রেখে খালের দুপাশে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে মাছচাষের সুযোগ সৃষ্টি করে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব হবে। এছাড়াও খাল খননে শ্রমিকদের অধিক সম্পৃক্ততায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্বনির্ভর ও খাদ্যসমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার কৃষকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার প্রায় ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ পরিশোধ করেছে। সরকার সারাদেশে পাইলট প্রকল্পে আর্থিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে গত ১০ই মার্চ ১৫ টি উপজেলায় প্রায় ২৮ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা করেছে। সরকারের এসব কর্মসূচি সফল বাস্তবায়নে প্রতিমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।

রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST